ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ট্রাম্পের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগামী ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরের মতোই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন তিনি।

মুখপাত্রের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, যদিও আমি নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করি এবং তার প্রমাণও আমার কাছে আছে, তারপরও ২০ জানুয়ারি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’

সাময়িকভাবে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ায় মুখপাত্রের অ্যাকাউন্টের মাধ্যমে তিনি তার বিবৃতি প্রকাশ করেন।

এর আগে মার্কিন কংগ্রেসের যৌথসভা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে চূড়ান্তভাবে এসব পদের জন্য অনুমোদন দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি ট্রাম্পের

আপডেট সময় ০৫:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১