ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

করোনায় ২৪ ঘণ্টায় দেশে ১৭ জনের মৃত্যু, সুস্থ ১০২১

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৬৮৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৯৭৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ২১ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৬৩ হাজার ৪৮০ জন করোনা থেকে সুস্থ হলো।

৬ জানুয়ারি বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবে ১৫ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৬৮৯টি। এ পর্যন্ত দেশে মোট ৩৩ লাখ দুই হাজার ৪২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী দুজন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে নয়জন, চট্টগ্রাম বিভাগে দুজন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে একজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

করোনায় ২৪ ঘণ্টায় দেশে ১৭ জনের মৃত্যু, সুস্থ ১০২১

আপডেট সময় ০৬:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১