ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনায় ৩৯০০ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে করোনায় ৩০ ডিসেম্বর একদিনে ৩ হাজার ৯০০ লোকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত একদিনে এই সংখ্যা সর্বোচ্চ। জনস হপকিনস ইউনিভার্সিটি এ কথা জানায়।

বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটি জানায়, রাত সাড়ে আটটার (গ্রীনিচ মান সময় ৩১ ডিসেম্বর ০১.৩০ টা) আগে পর্যন্ত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৩ হাজার ৯২৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় বিশ্বের সবচেয়ে ভয়ংকর ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ৮৯ হাজার ৬৭১ জন আক্রান্ত হয়েছে।

করোনা যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরুর পরে এ পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৮৯৯ জন আক্রান্ত এবং ৩ লাখ ৪১ হাজার ৮৪৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, বড়দিনের ছুটিতে লোকদের সমাবেশের পরে শীতের মাসগুলোতে মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, তবে, সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি ।

দেশটিতে গণ ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, ২৮ লাখ লোককে ইতোমধ্যে ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম বছরের শেষ নাগাদ ২ কোটি লোকেকে ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনায় ৩৯০০ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০