ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটের ফাইনালে লড়বে এস এম নাইট রাইডার্স ও ডি জে আইসা

ফকরুল স্পোর্টিং ক্লাব বনাম এস এম নাইট রাইডার্স দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

মেহেদী হাসান নাঈম, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টে ৩০ ডিসেম্বর রাতে সেমিফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ দুটিতে জয় পেয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে এস এম নাইট রাইডার্স ও ডি জে আইসা ক্লাব দল। ম্যাচ অনুষ্ঠিত হয় বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

৩০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় এস এম নাইট রাইডার্স মুখোমুখি হয় ফকরুল স্পোর্টিং ক্লাবের। এস এম নাইট রাইডার্সের অধিনায়ক কাউসার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ফলে ব্যাটিংয়ে নেমে এস এম নাইট রাইডার্স ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫৬ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৯ রান করেন জয় ও শফিকুল ২২ রান করেন। জবাবে ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে ৩৪ রান করতে সক্ষম হয়। ফলে ২২ রানের জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় এস এম নাইট রাইডার্স। দলের পক্ষে ২ ওভারে ১৫ রানে ১ উইকেট ও ব্যাটিং এ ২৯ রান করে ম্যাচসেরা হন বিজয়ীদলের জয়। ম্যাচে আম্পায়ারিং করেন আবির হোসেন ও নিখিল শেখ।

ডি জে আইসা ক্লাব বনাম তিরুথা বোল্ড রাইডার্স দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ম্যাচে রাত আটটায় মুখোমুখি হয় অধিনায়ক ইনসানের ডি জে আইসা ক্লাব ও অধিনায়ক শাহাদাত হোসেনের তিরুথা বোল্ড রাইডার্স। ডি জে আইসা ক্লাব টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। ফলে ব্যাটিংয়ে নেমে ৬ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৫৪ রান তুলতে সক্ষম হয় তিরুথা বোল্ড রাইডার্স । দলের পক্ষে সবচেয়ে বেশি ১৬ রান করেন সালেহিন। জবাবে ডি জে আইসা ক্লাব ব্যাট করতে নেমে ৪ ওভার ১ বলে খেলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৫ উইকেটের জয় নিয়ে ২য় দল হিসেবে ফাইনালে পৌঁছে যায় ডি জে আইসা ক্লাব। দলের পক্ষে ১৭ রান ও ২ ওভার বল করে ম্যাচসেরা ডি জে আইসা ক্লাবের ইনসান। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সজিব মিয়া ও আদনান ফারদিন।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ২০টি টিম এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটের ফাইনালে লড়বে এস এম নাইট রাইডার্স ও ডি জে আইসা

আপডেট সময় ০৪:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০