ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন প্রথমবারের মতো শনাক্ত হয়েছে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে।

সম্প্রতি ব্রিটেনে প্রথম এ ভাইরাস শনাক্ত হওয়ার পর এটি এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। ভাইরাসটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছেন।

কলোরাডো অঙ্গরাজ্যের গভর্ণর জারেড পোলিস ২৯ ডিসেম্বর টুইট করে বলেছেন, ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাস আজ কলোরাডোতে শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ২০ বছর। সে আলবার্ট কাউন্টিতে আইসোলেশানে রয়েছে। তার কোন ভ্রমণ ইতিহাস নেই। এমনকি সে কোন আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংম্পর্শেও আসেনি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কলোরাডোতে শনাক্ত হওয়া নতুন ধরণের করোনা ভাইরাসটি যুক্তরাষ্ট্রে প্রথম। এ সপ্তাহ আগে কানাডায় নতুন ধরণের করোনা শনাক্ত হয়েছিল।

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাস তিন হাজারেরও বেশি শনাক্ত হয়েছে। এছাড়া ইউরোপের বেশ কটি সহ বিশে^র আরো অনেক দেশে নতুন ধরনের করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত

আপডেট সময় ০৫:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০