ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটের সেমিফাইনালে এস এম নাইট রাইডার্স, ফকরুল স্পোর্টিং

মেহেদী হাসান নাঈম, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টে ২৮ ডিসেম্বর রাতে কোয়ার্টার ফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ দুটিতে জয় পেয়ে টুর্নামেন্টের প্রথম দু’টি দল এস এম নাইট রাইডার্স ও ফকরুল স্পোর্টিং ক্লাব সেমিফাইনাল নিশ্চিত করেছে। ম্যাচ অনুষ্ঠিত হয় বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

ফকরুল স্পোর্টিং ক্লাব বনাম স্বপ্ন বয়েস দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

২৮ ডিসেম্বর রাত আটটায় স্বপ্ন বয়েস মুখোমুখি হয় ফকরুল স্পোর্টিং ক্লাবের। স্বপ্ন বয়েসের অধিনায়ক মিস্টার হোসেন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। ফলে ব্যাটিংয়ে নেমে ফকরুল স্পোর্টিং ক্লাব ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৮০ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সবচেয়ে বেশি ১৯ রান করেন বাবুল। জবাবে ৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে ৩২ করতে সক্ষম হয় স্বপ্ন বয়েস। ফলে ৪৮ রানের বড় জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফকরুল স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করে ম্যাচসেরা হন ফকরুল স্পোর্টিং ক্লাবের বাবুল। ম্যাচে আম্পায়ারিং করেন আদনান ফারদিন ও নিখিল শেখ।

নয়াপাড়া একাদশ বনাম এস এম নাইট রাইডার্স দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ম্যাচে রাত পৌনে নয়টায় মুখোমুখি হয় অধিনায়ক মিলনের এস এম নাইট রাইডার্স বনাম অধিনায়ক রাব্বির নয়াপাড়া একাদশ। প্রথমে নয়াপাড়া একাদশ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন। ফলে ব্যাটিংয়ে নেমে ৬ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান তুলতে সক্ষম হয় এস এম নাইট রাইডার্স। জবাবে নয়াপাড়া একাদশ ব্যাট করতে নেমে ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫২ রান তুলতে সক্ষম হয়। ফলে ১৭ রানের জয় নিয়ে সেমিফাইনালে পা রাখে এস এম নাইট রাইডার্স। দলের পক্ষে ৩০ রান করে ম্যাচসেরা হন এস এম নাইট রাইডার্সের জয়। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আবির হোসেন ও মো. সজিব মিয়া।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ২০টি টিম এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটের সেমিফাইনালে এস এম নাইট রাইডার্স, ফকরুল স্পোর্টিং

আপডেট সময় ০২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০