ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৪৫২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ১ হাজর ৪৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ৫ লাখ নয় হাজার ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৪৭৩ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৫১ হাজার ৯৬১ জন করোনা থেকে সুস্থ হলো।

২৭ ডিসেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৭টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার পাঁচটি। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৫০টি। এ পর্যন্ত দেশে মোট ৩১ লাখ ৭১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী আটজন। দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৬৭৫ জন ও নারী এক হাজার ৭৭৭ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন ও ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনা দুজন ও রংপুর বিভাগে দুজন। এর মধ্যে হাসপাতালে ২৩ জন এবং বাড়িতে একজন মারা গেছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০