ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে জয় পেয়েছে স্বপ্ন বয়েস, ইত্যাদি জুনিয়র ও নাইস ক্লাব

স্বপ্ন বয়েস বনাম সাজীব স্মৃতি দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

মেহেদী হাসান নাঈম, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টে ২৫ ডিসেম্বর রাতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ তিনটিতে জয় পেয়েছে স্বপ্ন বয়েস, কাচারিপাড়া ইত্যাদি জুনিয়র ক্লাব ও নাইস ক্লাব। ম্যাচ অনুষ্ঠিত হয় বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় স্বপ্ন বয়েস মুখোমুখি হয় সাজীব স্মৃতির। স্বপ্ন বয়েসের অধিনায়ক মো. মিস্টার হোসেন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে স্বপ্ন বয়েস ৬ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫৩ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সবচেয়ে বেশি ২০ রান করেন আবু। জবাবে ৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৯ রানে ইনিংস থামে অধিনায়ক সায়নের সজীব স্মৃতির। ফলে ৪ রানের কষ্টের জয় পায় স্বপ্ন বয়েস। দলের পক্ষে ২ ওভার বল করে ৪ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয় স্বপ্ন বয়েসের নূরজামাল। ম্যাচে আম্পায়ারিং করেন আদনান ফারদিন ও শান্ত।

কাচারিপাড়া ইত্যাদি জুনিয়র ক্লাব দল।ছবি : বাংলারচিঠিডটকম

রাত ৮টায় কাচারিপাড়া ইত্যাদি জুনিয়র ক্লাব বনাম দেওয়ানপাড়া একাদশের ম্যাচে দেওয়ানপাড়া একাদশ নির্দিষ্ট সময়ে উপস্থিত না থাকায় কাচারিপাড়া ইত্যাদি জুনিয়র ক্লাবকে বিজয়ী ঘোষণা করেন ম্যাচের আম্পায়ার আবির হোসেন ও সজিব মিয়া।

নাইস ক্লাব বনাম ক্রিকেট সোলজার্স দলের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

রাত পৌনে নয়টায় মুখোমুখি হয় নাজিম উদ্দীনের নাইস ক্লাব ও অধিনায়ক নয়নের ক্রিকেট সোলজার্স। প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাইস ক্লাব। ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করে নাইস ক্লাব। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৫ রান করেন জুয়েল মিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৬ রান তুলতে সক্ষম হয় ক্রিকেট সোলজার্স। ফলে ৭ রানে জয় নিয়ে মাঠ ছাড়েন নাইস ক্লাব। ২ ওভারে ১২ রান খরচে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বিজয়ীদলের পান্না আহমেদ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহবুব হাসান রতন ও সজিব আকাশ।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ২০টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে জয় পেয়েছে স্বপ্ন বয়েস, ইত্যাদি জুনিয়র ও নাইস ক্লাব

আপডেট সময় ১২:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০