ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘নদী ভাঙলে জমি খাস’ এ আইন বাতিলের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ১৮ ডিসেম্বর দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ পাড় এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আবাদি জমি, ভিটা বাড়িসহ সর্বস্ব নদীর গর্ভে বিলীন হওয়া চরাঞ্চলের মানুষ এতে অংশগ্রহণ করেন ।

‘নদী ভাঙবে আমার জমি আমার থাকবে, জমি কেন খাস হবে’ এ শ্লোগানে কর্মসূচি চলাকালে মানববন্ধকারীরা বলেন, জমি নদীর গর্ভে বিলীন হলে সে জমির মালিকানা থাকে না। যার ফলে নদীর গর্ভে বিলীন হওয়া জমির খাজনা-খারিজ ও ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায়। তাই পি,ও-১৩৫/৭২ আইন বাতিল করে ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ৮৬ ধারা চালু ও বাস্তবায়নের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, কবি আলাতফ হোসেন মাস্টার, ভুক্তভুগী জাহিদ হোসেন, ফারুক মাষ্টার, গাজী আব্দুর রহমান, গোলজার মাষ্টার, জহুরুল ইসলাম মিন্টু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় ০৯:০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০