ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও নয়া দিল্লীর জাতীয় জাদুঘর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ঢাকাস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং ভারতের নয়াদিল্লীর জাতীয় জাদুঘরের মধ্যে ১৭ ডিসেম্বর সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে৷

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সাবেক সচিব নজরুল ইসলাম খান ও ভারতের জাতীয় জাদুঘর এর অতিরিক্ত মহাপরিচালক সুব্রত নাথ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সামিট উপলক্ষে মোট ৭টি চুক্তি-সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট এই সমঝোতা স্মারকটিও স্বাক্ষরিত হয়।

উভয় জাদুঘরের মধ্যে সম্পাদিত এই সমঝোতা স্মারকের মধ্যে অন্তর্ভুক্ত আছে বস্ত্রশিল্পের সংরক্ষণ, প্রশিক্ষণ ও প্রদর্শনী সংক্রান্ত বিষয়াদি। সমঝোতা স্মারকটি উভয় দেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও নয়া দিল্লীর জাতীয় জাদুঘর-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় ১২:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০