ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

বকশীগঞ্জে মায়ের অভিযোগে মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড

মাদকাসক্ত আনোয়ার হোসেনকে কারাদণ্ড দেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মায়ের করা অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১২ ডিসেম্বর বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা আনোয়ার হোসেন (২৬) নামে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে।

জানা গেছে, বিনোদরচর গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন মাঝেমধ্যে মাদকদ্রব্য কেনার জন্য তার মার কাছে টাকা চান। তার মা টাকা দিতে অস্বীকার করলে গালিগালাজ ও মারধর করেন। এ বিষয়ে ১২ ডিসেম্বর মনোয়ারা বেগম তার ছেলের বিরুদ্ধে বকশীগঞ্জ ইউএনও’র কাছে অভিযোগ দিলে বিকালে বিনোদরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও মুন মুন জাহান লিজা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

বকশীগঞ্জে মায়ের অভিযোগে মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় ১০:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০