ঢাকা ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী পন কুমার

আটক মাদক ব্যবসায়ী পন কুমার

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকা থেকে ১৫ লিটার চোলাই মদসহ পন কুমার (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। ৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি জামালপুর শহরের বজ্রাপুর হরিজন কলোনীর মৃত বাবু লালের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ৭ ডিসেম্বর রাত ৭টা ১০ মিনিটের দিকে নারিকেলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নারিকেলী মোড়ের উত্তর পাশে জনৈক বাদশা মিয়ার ‘স’ মিলের সামনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী পন কুমারকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ীর কাছ থেকে দেশীয় তৈরি ১৫ লিটার চোলাই মদ, একটি মোবাইল সেট ও মাদকবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। চোলাই মদের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা মাত্র।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরে র‌্যাবের অভিযানে ১৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৬:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০