ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৭২৭২ জন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাজ্যে আরো ১৭ হাজার ২৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৩ হাজার ২৪২ জন। ৬ ডিসেম্বর প্রকাশিত সরকারি তথ্য উপাত্ত থেকে এ কথা জানা গেছে।

দেশটিতে আরো ২৩১ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ২৪৫ জন।

এদিকে ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় নটিংহাম সিটিতে বড়ো দিনকে সামনে রেখে অতিরিক্ত ভীড় এড়াতে মেলোর্স গ্রুপের একটি মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় তৃতীয় ধাপের নিষেধাজ্ঞা চলছে।

এছাড়া লন্ডনের কেন্দ্রস্থলে বিখ্যাত হ্যারডস ডিপার্টমেন্টাল স্টোর এর সামনে প্রচন্ড ভীড়ে করোনার নিয়ম ভাঙায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

করোনা নিয়ন্ত্রণে ইংল্যান্ডে বর্তমানে তিন স্তর বিশিষ্ট নিষেধাজ্ঞা চলছে। এর আগে মাসব্যাপী চলা লকডাউন ২ ডিসেম্বর শেষ হয়েছে। লন্ডন দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

নতুন নিয়মে দোকান পাট পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তৃতীয় স্তরের নিষেধাজ্ঞা যেখানে রয়েছে সেখানে বার ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৭২৭২ জন

আপডেট সময় ০১:২২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০