ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তথ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর রাত ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ীতে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, দেশের স্বাধীনতাবিরোধী একটি চক্র বার বার ষড়যন্ত্র করে যাচ্ছে। কখনোই তারা সফল হতে পারেনি। এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। জামাত-বিএনপি ও তাদের দোসররা কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে। আওয়ামী লীগ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে।

তিনি আরো বলেন, সম্প্রীতির বাংলাদেশে উগ্রবাদের স্থান হবেনা। বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের ঠাঁই নেই। যারা জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে শাস্তির দাবি করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ লতিফ, মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ গণি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি সুমন চাকলাদার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে তথ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ

আপডেট সময় ০৯:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০