ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ৩১৫ জন হতদরিদ্র পেলেন গরু

হতদরিদ্রদের গুরু বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ ইউনিয়নের ৩১৫ জন হতদরিদ্রের মাঝে ৩১৫টি বকনা গরু বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম ও জামালপুর জেলার হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার ‘কাজ’ প্রকল্পের উদ্যোগে এসব গুরু বিতরণ করা হয়।

মাদারগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে ৩ ডিসেম্বর বিকেলে গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর। অনুষ্ঠানে সভাপত্বি করেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহা পরিচালক খলিল আহমেদ।

পরে ৩১৫ জন হতদরিদ্র মানুষের মাঝে গরু বিতরণ করা হয়।

জানা যায়, মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ২ হাজার ২০৫টি গরু বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জে ৩১৫ জন হতদরিদ্র পেলেন গরু

আপডেট সময় ০২:১৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০