ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

নির্বাচনে জালিয়াতির দাবি বিষয়ে আমার মনোভাব পরিবর্তন হবে না : ট্রাম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার লড়াইয়ে পরাজিত হওয়ার পর এই প্রথম টিভি সাক্ষাতকারে ২৯ নভেম্বর ইঙ্গিত দিয়ে বলেছেন, তিনি জো বাইডেনের কাছে কখনো পরাজয় মেনে নেবেন না এবং ব্যাপক ভোট জালিয়াতির ব্যাপারে তার অভিযোগ প্রত্যাহার করবেন না। খবর এএফপি’র।

ট্রাম্প সাক্ষাতকার দেয়ার সময় ফক্স নিউজের ম্যারিয়া বর্টিরোমোকে বলেন, ‘ভোট জালিয়াতির দাবির বিষয়ে আমার মনোভাব পরিবর্তন করা একেবারে অসম্ভব। এ ব্যাপারে ছয় মাসের মধ্যে ও আমার মনোভাব পরিবর্তন হবে না।’

ভোট জালিয়াতির দাবির পক্ষে আবারো কোন প্রমাণ তুলে না ধরে তিনি করে বলেন, ‘এটি পাতানো নির্বাচন ছিল। এ নির্বাচন একেবারে জালিয়াতিপূর্ণ ছিল।

তিনি বলেন, ‘আমরা খুব সহজে এ নির্বাচনে জয়লাভ করেছি।’

৪৫ মিনিটের ওই সাক্ষাতকার নির্বাচনে জালিয়াতির ব্যাপারে যুক্তিহীন দাবির পক্ষে একেবারে একপেশে ছিল। আর এটি ছিল ৩ নভেম্বরের নির্বাচনের পর টেলিভিশনকে দেয়া ট্রাম্পের প্রথম সাক্ষাতকার।

মার্কিন নির্বাচনের যথাযথ প্রক্রিয়া প্রশ্নে ট্রাম্পের নজিরবিহীন আক্রমণ সত্ত্বেও তার লিগ্যাল টিম এখন পর্যন্ত আদালতে কোন যুক্তিযুক্ত প্রমাণ হাজির করতে পারেনি।

নির্বাচনে জালিয়াতির অজুহাত তুলে দেশের আদালতে একের পর এক মামলা করলেও বিচারকরা এসব মামলা নাকচ করে দেন। সর্বশেষ পেনসিলভানিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে যুক্তিহীন মামলা করায় তিরস্কার করে তা নাকচ করে দেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

নির্বাচনে জালিয়াতির দাবি বিষয়ে আমার মনোভাব পরিবর্তন হবে না : ট্রাম্প

আপডেট সময় ০২:১৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০