ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার জামালপুরে উন্নয়ন সংঘ সিডস উপকারভোগীর জয়িতা সম্মাননা অর্জন জামালপুরে উন্নয়ন সংঘ সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস পালিত সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারে জুবাইদা রহমান বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জামালপুর জেলা শাখা রিকশা, ভ্যান, অটোচালক দলের সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু

জামালপুরে পলিথিনসহ আটক একজনের কারাদণ্ড, জরিমানা

কারাদণ্ডপ্রাপ্ত মো. হাবিবুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া পন্ডিতপাড়া গ্রামে ২৬ নভেম্বর বেলা দুটার দিকে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত হলেন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া পন্ডিতপাড়া গ্রামের মৃত আব্দুল ছালামের ছেলে মো. হাবিবুর রহমান (৪৮)।

জানা গেছে, র‌্যাব-১৪, এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৬ নভেম্বর বেলা দুটার দিকে কেন্দুয়া পন্ডিতপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১১৮ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিনসহ মো. হাবিবুর রহমানকে আটক করে। পলিথিনগুলোর আনুমানিক মূল ২৩ হাজার ৬০০ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হীরক কুমার দাস ওই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা

জামালপুরে পলিথিনসহ আটক একজনের কারাদণ্ড, জরিমানা

আপডেট সময় ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০