ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজীব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

ধর্ম প্রতিমন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে ইসলামপুরবাসী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম

দীর্ঘ ১৯ বছর পর জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ মো. ফরিদুল হক খান দুলালকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় আনন্দে ভাসছে ইসলামপুরবাসী। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জামালপুরের ইসলামপুর আওয়ামী লীগের ঘাঁটি এ আসনে প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফ এ আসনের পাঁচবারের এমপি ছিলেন। মো. ফরিদুল হক খান দুলাল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। তিনি দশম জাতীয় সংসদে স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। গত কয়েকদিন আগে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের গভর্নর হিসেবে আগামী ৩ বছরের জন্য মনোনীত হয়েছেন।

মো. ফরিদুল হক খান দুলাল ১৯৫৬ সালের ২ জানুয়ারি ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. হবিবর রহমান খান উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং মা মোসাম্মৎ ফাতেমা খানম গৃহীনি। সাত ভাই দুই বোনের মধ্যে মো. ফরিদুল হক খান দুলাল ছিলেন বড়।

মো. ফরিদুল হক খান দুলাল ১৯৯০ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। ফরিদুল হক রাজনীতি জীবনে কারাবরণও করেছেন। এমপি নির্বাচিত হয়ে ইসলামপুরকে বদলে দিয়েছেন। তার উদ্যোগে ব্রহ্মপুত্র ও যমুনা ও নদীকে শাসন করে পশ্চিম ইসলামপুরবাসীর সারাজীবনের কান্না থামিয়েছেন। এছাড়াও ১২ বছরে ব্রহ্মপুত্র নদের উপর ২০৪ কোটি টাকা ব্যায়ে দুটি সেতু, ‘শেখ হাসিনা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি’, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নিতকরণ, ১২টি ইউনিয়নে ৪৭টি কমিউনিটি ক্লিনিক, ৩টি পরিবার কল্যাণ কেন্দ্র্র, চরাঞ্চলের আইনশৃংঙ্খলা রক্ষায় দু’টি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘরবাড়ি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ইসলামপুর পৌরসভাকে ১ম শ্রেণিতে উন্নতিকরণ, ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প, চরাঞ্চলের সড়ক পাকা করে পূর্বাঞ্চলে রুপদান, বয়স্ক বিধবা ভাতা শতভাগ নিশ্চিতকরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণসহ ইসলামপুরকে ঢেলে সাজাতে উন্নয়ন কার্যক্রম চলমান রেখেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় মো. ফরিদুল হক খান দুলালকে জামালপুর জেলাসহ ইসলামপুরে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

আরো পড়ুন : ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী হওয়ায় ইসলামপুরে দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ধর্ম প্রতিমন্ত্রী পাওয়ায় আনন্দে ভাসছে ইসলামপুরবাসী

আপডেট সময় ০৫:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০