ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

পৃথিবীর অনেক মুসলিম দেশে দৃশ্যমান ভাস্কর্য রয়েছে : মতিয়া চৌধুরী

বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, পৃথিবীর অনেক মুসলিম দেশে দৃশ্যমান ভাস্কর্য রয়েছে। ইরানের সিরাজ শহরে আল্লামা শেখ সাদির ভাস্কর্য বিদ্যমান রয়েছে যা আমি নিজ চোখে দেখেছি। কাজেই ভাস্কর্য আর মূর্তিস্থাপনের বিষয়টিতে যে পার্থক্য রয়েছে তা না বুঝে একটি মহল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

২৬ নভেম্বর দিনব্যাপী শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে সৌর লন্ঠন ও মসজিদ, মন্দিরে আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।

মতিয়া বলেন, করোনার দুর্যোগে উন্নত দেশগুলোতে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় এর তেমন কোন প্রভাব পড়েনি।

এদিন তিনি উপজেলার ২৪টি মাদরাসা ও ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে অধ্যয়নরত প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে সৌর লন্ঠন, বিভিন্ন মসজিদ, মন্দিরে অনুদান ও ঢেউটিন বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, ওসি মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, ইউপি চেয়ারম্যানগণ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

পৃথিবীর অনেক মুসলিম দেশে দৃশ্যমান ভাস্কর্য রয়েছে : মতিয়া চৌধুরী

আপডেট সময় ০৫:২১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০