ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধে বাউল গান ও পথনাটক

জামালপুরে কমিউনিটি মবিলাইজেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে গণজাগরণ তৈরির লক্ষ্যে জামালপুরে ২৬ নভেম্বর বাউল সঙ্গীতের আসর এবং পথনাটকের আয়োজন করা হয়। কমিউনিটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।

জামালপুর পৌরসভাধীন শহরতলী বামুনপাড়া গ্রামে অনুষ্ঠিত পথ নাটক ও বাউল সঙ্গীতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইমান আলী। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন বেগম, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন খান প্রমুখ। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রামের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক সেলিম মোল্লা প্রমুখ।

ব্র্যাকের সহায়তায় দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন। অনুষ্ঠানে স্বপ্ন নাট্যদলের পথনাটক প্রদর্শন এবং লুৎফর বাউলের দল পরিবেশিত মনোজ্ঞ বাউল সঙ্গীতের আসর উপভোগ করেন উপস্থিত দর্শক শ্রোতারা। উভয় অনুষ্ঠানের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ করা হয়।

নারী শিশু নির্যাতন প্রতিরোধে স্বপ্ন নাট্যদলের পথনাটক পরিবেশন। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠান সূত্রে জানা যায়, নারী ও শিশুর প্রতি নির্যাতন ও যৌন হয়রানী প্রতিরোধ, নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে মতামত ও সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে কিশোর ও পুরুষদের উদ্বুদ্ধ করা এবং বাল্যবিয়ে রোধে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে এবং চলমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামজের বিভিন্ন শ্রেণির মানুষদের ভূমিকা রাখার উদ্দেশ্যে কমিউনিটি মবিলাইজেশন বা সমাবেশ করা হয়।

সভায় নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন ধরন ও কৌশলের ওপর বিভিন্ন ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত

জামালপুরে নারী নির্যাতন প্রতিরোধে বাউল গান ও পথনাটক

আপডেট সময় ১০:৩৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০