ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার অভিনন্দন তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক জুনায়েদ বিন জাকিরকে অর্থ আত্মসাত : আল আকাবা সমিতির পরিচালক ওয়াহেদ গ্রেপ্তার বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত ৩

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। ২৫ নভেম্বর দুপুরে সদর উপজেলার বাজিতখিলা সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নালিতাবাড়ী উপজেলার সিঁধুলী গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শেফালী বেগম নিজ বাড়ি সিঁধুলী থেকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে সিএনজিচালিত অটোরিকশায় হাসপাতালে আসছিলেন। অন্যদিকে শেরপুর শহর থেকে আরো একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনাস্থল সুলতানপুর এলাকায় আসলে উভয় সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই শেফালি মারা যান।

পরে স্থানীয়রা অন্যান্য আহত যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানী বেগম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত ৩

আপডেট সময় ০৫:০০:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০