ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন। কিন্তু নির্বাচনের পরাজয় এখনও মেনে নেননি। তিনি তার লড়াই অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন।

ট্রাম্প ২৩ নভেম্বর স্বীকার করেছেন, ক্ষমতা হস্তান্তর দেখভাল করা জেনারেল সার্ভিসেস এডমিনিষ্ট্রেশানের (জিএসএ) এর যা করণীয়, তা তাদের অবশ্যই করা উচিত।

কিন্তু ওই একই টুইটে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তিনি পরাজয় স্বীকারে রাজি নন।

তিনি বলেন, ‘আমাদের মামলাগুলো জোর কদমে এগিয়ে চলেছে। আমরা ভালোভাবে আমাদের লড়াই চালিয়ে যাবো। আমি বিশ^াস করি আমরা বিজয়ী হবো।’

এদিকে জিএসএ তার কাজ শুরু করতে পারে বলে ট্রাম্প যে ইংগিত দিলেন তাতে বাইডেন টিম অর্থ ব্যবহারের সুযোগ পাবে, অফিস ব্যবহার করতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সাথে বসতেও পারবে।

বলা হচ্ছে, মিশিগান অঙ্গরাজ্যে বাইডেনের বিজয়কে আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করার পরেই ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়ার আকস্মিক এ ঘোষণা দিলেন।

এদিকে ২৩ নভেম্বর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দল।

তারা বলছে, জিএসএ এখন মসৃণ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তার অনুমোদন দেবে।

এছাড়া বাইডেন বলেছেন, মসৃণ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে এ পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।

এক বিবৃতিতে তিনি আরো বলেন, জিএসএ প্রশাসক নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আপাত বিজয়ী হিসেবে নির্ধারণ করেছে, মসৃণ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর পরিচালনার জন্যে তারা আসন্ন প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থ সরবরাহ করে যাবে।

জিএসএ প্রধান এমিলি মারফি রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি ৩ নভেম্বরের নির্বাচনের পর বাইডেনের আসন্ন প্রশাসনের জন্যে অর্থ ছাড় দিতেও রাজি হচ্ছিলেন না ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প

আপডেট সময় ০২:২১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০