ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ জন জাল ডলার ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার তিন জাল ডলার ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাশেমপুর এলাকা থেকে ৫ হাজার ৪৬০ ইউএস ডলারের জাল নোটসহ তিনজন জাল ডলার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ২১ নভেম্বর বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনজন জাল ডলার ব্যবসায়ীরা হলেন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার গোপালখিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আমজাদ হোসেন (৫০) ও মৃত আব্বাস আলী মুন্সির ছেলে মো. আলতাফ হোসেন (৬০) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের মো. রবিজল হকের ছেলে মো. শফিকুল ইসলাম (২০)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২১ নভেম্বর বিকাল পৌনে পাঁচটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাশেমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাশেমপুরে মো. সাইফুল ইসলামের বসতবাড়ির উত্তর-পশ্চিম পাশে রাস্তা থেকে জাল ডলার ব্যবসায়ী আমজাদ হোসেন, আলতাফ হোসেন ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে যথাক্রমে (৫১৫০+১০+৩০০) = ৫ হাজার ৪৬০ ইউএস ডলারের জাল নোট ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের মূল্য বাংলাদেশি টাকায় ৪ লাখ ৬৪ হাজার ১০০ টাকা মাত্র।

আসামিদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ জন জাল ডলার ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০