ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনা মহামারীর কারনে ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল ঘোষণা করেছে ফিফা। তার পরিবর্তে ২০২২ সালে নারীদের এই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ভারত। মহামারীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যুরো অব ফিফা কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও কোস্টা রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপও বাতিল করা হয়েছে বলে ফিফা এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কোস্টা রিকাকেও ২০২২ সালের পরবর্তী আসর আয়োজনের স্বত্ব দেওয়া হয়েছে।

পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ২-২১ নভেম্বর ভারতের পাঁচটি ভেন্যুতে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পিছিয়ে আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে মহামারী আতঙ্কে আফ্রিকা, উত্তর ও মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বগুলো স্থগিত রাখা হয়েছে। গত মাসে ইউরোপাও তাদের বাছাইপর্ব বাতিল ঘোষণা করেছে। বাছাইপর্ব না খেলে ইংল্যান্ড, স্পেন ও জার্মানীকে শীর্ষ র‌্যাংঙ্কিং দল হিসেবে তারা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য বাছাই করেছে। কনফেডারেশন অব ওশেনিয়াও একই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই অঞ্চল থেকে তারা নিউজিল্যান্ডকে বাছাই করেছে। শুধুমাত্র পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এশিয়ার অঞ্চলে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে এই অঞ্চল থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান ও উত্তর কোরিয়া।

আগামী বছর টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

আপলোডকারীর তথ্য

নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা

ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল

আপডেট সময় ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০