ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা শাহজামালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পূর্ব কামালের বার্ত্তী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. শাহজামাল মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৮ নভেম্বর সকালে তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

একইদিন দুপুরে নিজ বাড়িতে পুলিশ সদস্যরা তাকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। রাষ্ট্রীয় সালাম ও জানাজা নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। রাষ্টীয় সালাম প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, ওসি শফিকুল ইসলাম সম্রাট, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা শাহজামালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট সময় ০৭:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০