ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে ১৭ নভেম্বর রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার প্রতি সম্মান জানিয়ে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা।

রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফেরাতের জন্য ১৭ নভেম্বর দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

আপডেট সময় ০১:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০