ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মহিদর মীর (৫৪) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ১৫ নভেম্বর বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ খানপাড়া গ্রামের জনৈক ব্যক্তির পাঁচ বছরের মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মহিদর মীর ওই শিশুটিকে পাঁচ টাকার লোভ দেখিয়ে তার বসতঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনে মা এগিয়ে আসলে লম্পট মহিদর মীর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আটক বৃদ্ধর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

আপডেট সময় ০১:০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০