ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে একদিনে কোরোনায় আক্রান্ত প্রায় ২ লাখ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে করোনা সংক্রমণে পঞ্চম বারের মতো নতুন রেকর্ড তৈরি হয়েছে। এখানে ১২ নভেম্বর প্রায় দুই লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। এটি করোনা সংক্রমণের নতুন সর্বোচ্চ রেকর্ড।

ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) ১৩ নভেম্বর এ কথা জানিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১০ জন। এর আগে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৪০৮ জন।

যুক্তরাষ্ট্রে পর পর পাঁচদিন করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে।

দেশব্যাপী ১২ নভেম্বর মারা গেছে ১ হাজার ১৪৭ জন।

যুক্তরাষ্ট্রে সপ্তাহজুড়েই করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই মারাত্মকরূপ নিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।

এদিকে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস এন্ড ইভ্যুলিউশান (আইএইচএমই) ১২ নভেম্বর নতুন এক ঘোষণায় বলেছে, আগামী ১ মার্চ নাগাদ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু ৪ লাখ ৩৯ হাজারে দাঁড়াবে এবং প্রতিদিনের সর্বোচ্চ মৃত্যু মধ্য জানুয়ারি পর্যন্ত ২ হাজার ২শ’ হবে।

আইএইচএমই তাদের রিপোর্টে আরো বলেছে, মাস্কের ব্যবহার ৬৭ শতাংশ বেড়েছে। এটি আরো ৯৫ শতাংশ বাড়াতে পারলে ১ মার্চ নাগাদ ৬৮ হাজার জীবন বাঁচানো সম্ভব হতে পারে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ নভেম্বর বলেছেন, সাধারণ জনগণের জন্য এপ্রিলের প্রথম দিকে করোনার টিকা সহজলভ্য হবে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৭ লাখ ২৭ হাজার এবং মারা গেছে ২ লাখ ৪৪ হাজার ৩শ’ জন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য থেকে এ কথা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

যুক্তরাষ্ট্রে একদিনে কোরোনায় আক্রান্ত প্রায় ২ লাখ

আপডেট সময় ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০