ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালা

বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে ১১ নভেম্বর বেলা ১১টায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনএফপিএ, বাংলাদেশের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলনকক্ষে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক কামরুন্নাহার। উপজেলা জনস্বাস্থ্য কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, জেলা ফ্যাসিলিটেটর রুবিনা ইয়াসমীন, ট্রেনিং ফ্যাসিলিটেটর হাফিজা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, উন্নয়ন সংঘের রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার প্রমুখ।

বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহের হার শূন্যের কোঠায় নিয়ে আসা, নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ করা, ধর্ষণের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কর্মশালা

আপডেট সময় ০৮:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০