ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড

জামালপুরে সিএইচভিদের নিয়ে পুষ্টি বিষয়ে ওরিয়েন্টেশন

বক্তব্য রাখেন চিকিৎসক এ এম আবু তাহের। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

পুষ্টি বিষয়ে জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করে অপুষ্টিজনিত মারাত্মক পরিণতির হাত থেকে রক্ষায় জামালপুরে উন্নয়ন সংঘের কমিউনিটি স্বাস্থ্য সেবিকাদের (সিএইচভি) ওরিয়েন্টেশন শুরু হয়েছে। ৯ নভেম্বর সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এম আবু তাহের।

এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিম, জেলা ব্যবস্থাপক লিটন সরকার, উপজেলা ব্যবস্থাপক আরজু মিয়া, বাদশা মিয়া প্রমুখ।

৬১২ জন সিএইভির মধ্যে এদিন দুই ব্যাচে ৬০ জনের ওরিয়েন্টেশন শুরু হয়। পর্যায়ক্রমে সকল সিএইচভিকে পুষ্টি বিষয়ে ওরিয়েন্টেশন দেওয়া হবে।

ওরিয়েন্টেশনে পুষ্টি সচেতনতার পাশাপাশি করোনা সংক্রমন প্রতিরোধে করণীয়, মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং হাত ধোয়া নিশ্চিত করা, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে জ্ঞান অর্জন, বাল্যবিয়ে প্রতিরোধ, চলমান নারী ও শিশুর উপর যৌন আক্রমণ প্রতিরোধসহ বিভিন্ন স্বাস্থ্য ও সামাজিক ইস্যু নিয়ে আলোকপাত করা হবে বলে আয়োজক সংস্থা জানায়।

উল্লেখ ইউনিসেফ এর সহায়তায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘ জামালপুর জেলার ৬৮টি ইউনিয়নের ৬১২টি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক ও সমাজের বিভিন্ন স্তরে কার্যক্রম বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড

জামালপুরে সিএইচভিদের নিয়ে পুষ্টি বিষয়ে ওরিয়েন্টেশন

আপডেট সময় ০৫:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০