ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু বাইডেনের, পরাজয় মানায় অস্বীকৃতি ট্রাম্পের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ৮ নভেম্বর হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু করেছেন।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে এখনও অস্বীকৃতি জানিয়ে আসছেন। এমনকি নির্বাচনী ফলাফল নিয়ে সন্দেহ তৈরি করারও চেষ্টা চালাচ্ছেন।

বিশ্ব নেতৃবৃন্দ ও সমর্থকদের অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত জো বাইডেন এবং নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রানজিশান ওয়েবসাইট চালু করেছেন। ওয়েবসাইটটি হচ্ছে- BuildBackBetter.com এবং টুইটার ফিড হচ্ছে- @Transition46।

এদিকে, ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি জানিয়েছেন, প্রেসিডেন্ট আগামী সপ্তাহে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ভোট জালিয়াতির অনেক প্রমাণ তার হাতে রয়েছে বলে রুডি উল্লেখ করেন।
কিন্তু সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, নির্বাচনের ফলাফল স্পষ্ট।

তিনি বাইডেন ও কমলা হ্যারিসকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, বাইডেনের ট্রানজিশান ওয়েবসাইটে কোভিড ১৯, অর্থনীতি পুনরুদ্ধার, জাতিগত সমতা এবং জলবায়ু পরিবর্তনকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

ট্রানজিশান টিম বাইডেন দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই তাদের কাজ শুরু করবে।

বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। আগামী ২০ নভেম্বর তিনি ৭৮ বছরে পা রাখবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন বাইডেন।

এছাড়া, কমলা হ্যারিস (৫৬) যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ও কৃষাঙ্গ ভাইস প্রেসিডেন্ট।

বাইডেন ৯ নভেম্বর করোনা মহামারি মোকাবেলায় একটি টাস্কফোর্সের নাম ঘোষণা করতে যাচ্ছেন।

দেশটিতে করোনায় এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজারেরও বেশি লোক মারা গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হোয়াইট হাউসে প্রবেশের প্রথম ধাপের কাজ শুরু বাইডেনের, পরাজয় মানায় অস্বীকৃতি ট্রাম্পের

আপডেট সময় ০১:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০