ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

জামালপুরে টিকিট কালোবাজারির কারাদন্ড

টিকিট কালোবাজারি মো. আরিফ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় মো. আরিফ হোসেন (২৮) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ৭ নভেম্বর বিকেলে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের আভিযানিক দল। ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আরিফুর রহমানের নেতৃত্বে র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা ৭ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে টিকিট কালোবাজারি ধরতে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালান। এ সময় চিহ্নিত টিকিট কালোবাজারি মো. আরিফ হোসেনকে হাতেনাতে আটক করে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় ট্রেনের টিকেট কালোবাজারির অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়।

মো. আরিফ হোসেন রেলস্টেশন সংলগ্ন শাহপুর এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

জামালপুরে টিকিট কালোবাজারির কারাদন্ড

আপডেট সময় ০২:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০