ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ঝিনাইগাতীতে পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আবু জাফর ওরফে সুরুজ। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি হত্যা মামলার পলাতক ফাঁসির আসামি আবু জাফর ওরফে সুরুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ নভেম্বর রাতে গাজীপুরের একটি এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান তাকে গ্রেপ্তার করেন। পরে ৬ নভেম্বর সকালে ওই দন্ডপ্রাপ্তকে ঝিনাইগাতীতে নিয়ে আসেন।

দন্ডপ্রাপ্ত জাফর উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। অভিযানকালে আসামির ধারালো অস্ত্রের আঘাতে ওসি হাতে আঘাত পান।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবু জাফর ও অন্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে ২০০৬ সালের ৮ মে উপজেলার কোনাগাঁও গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেনকে (১৫) নৃশংসভাবে খুন করে। এ ঘটনায় নিহত বিল্লালের বাবা নূর ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৬ সালে জেলা ও দায়রা জজ আদালত মামলার রায়ে আবু জাফরকে মৃত্যুদন্ডদেশ প্রদান করে। এরপর থেকে জাফর পলাতক ছিল। পরে আদালত জাফরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ৫ নভেম্বর রাতে অভিযান পরিচালনা করে গাজীপুরের একটি এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০