ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীর সমর্থকেরা ব্যস্ত প্রচারণায়

ছানোয়ার হোসেন ছানুর সমর্থক ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রচারণায় ব্যস্ত জামালপুর পৌরসভার সম্ভাব্য মেয়র কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

৫ নভেম্বর জামালপুর পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ছানোয়ার হোসেন ছানুর পক্ষে কয়েক হাজার সমর্থক মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের পাথালিয়া এলাকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দৌড়ঝাপ শুরু করেছেন দলের নীতি নির্ধারকদের দ্বারে দ্বারে। সম্ভাব্য মেয়র প্রার্থী একাধিক থাকলেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ সব শ্রেণি পেশার মানুষের মাঝে আলোচনা এবং জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু।

সম্ভাব্য মেয়র প্রার্থীদের ভক্ত সমর্থকরা পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে ছানুকে সমর্থন জানিয়ে টানিয়েছেন ব্যানার ও ফেস্টুন। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে পোস্টার। সম্ভাব্য মেয়র প্রার্থীদের পক্ষে শতশত ব্যানার ফেস্টুনের মাঝে মাঝে সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকরা ছানোয়ার হোসেন ছানুকে জামালপুর পৌরসভার মেয়র পদে দেখতে চেয়েছেন। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সর্বাধিক সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা সাবেক ছাত্রনেতা ছানোয়ার হোসেন ছানুকে দলীয় মনোনয়ন প্রদানের আহ্বান জানান।

আগামী ডিসেম্বরে পৌর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সম্ভাব্য মেয়র কাউন্সিলর প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে জামালপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার

জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীর সমর্থকেরা ব্যস্ত প্রচারণায়

আপডেট সময় ০৪:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০