ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুরে কমিউনিটি স্বাস্থ্য সেবিকাদের পুষ্টি বিষয়ে ওরিয়েন্টেশন শুরু

বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজি রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

পুষ্টি বিষয়ে জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করে অপুষ্টিজনিত মারাত্মক পরিণতির হাত থেকে রক্ষায় জামালপুরে উন্নয়ন সংঘের কমিউনিটি স্বাস্থ্য সেবিকাদের ওরিয়েন্টেশন শুরু হয়েছে। ৫ নভেম্বর সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজি রফিকুল ইসলাম।

উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস, পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিম, জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ। ৬১২ জন সিএইভির মধ্যে এদিন দুই ব্যাচে ৬০ জনের ওরিয়েন্টেশন শুরু হয়। পর্যায়ক্রমে সকল সিএইভিকে পুষ্টি বিষয়ে ওরিয়েন্টেশন দেওয়া হবে।

ওরিয়েন্টেশনে পুষ্টি সচেতনতার পাশাপাশি করোনা সংক্রমন প্রতিরোধে করণীয়, মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা, স্যানিটেশন এবং হাত ধোয়া নিশ্চিত করা, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে জ্ঞান অর্জন, বাল্যবিয়ে প্রতিরোধ, চলমান নারী ও শিশুর উপর ভয়াবহ যৌন আক্রমণ প্রতিরোধসহ বিভিন্ন স্বাস্থ্য ও সামাজিক ইস্যু নিয়ে আলোকপাত করা হবে বলে আয়োজক সংস্থা জানায়।

উল্লেখ ইউনিসেফ এর সহায়তায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্য কমিউনিটি ভিত্তিক প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘ জামালপুর জেলার ৬৮টি ইউনিয়নের ৬১২টি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক ও সমাজের বিভিন্ন স্তরে কার্যক্রম বাস্তবায়ন করছে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে কমিউনিটি স্বাস্থ্য সেবিকাদের পুষ্টি বিষয়ে ওরিয়েন্টেশন শুরু

আপডেট সময় ০৭:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০