ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘আমার রক্ত শত ধমণীতে আনবে নতুন প্রাণ, অন্ধ আঁখিতে রশ্মি জ্বালাতে করবো দৃষ্টিদান’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়।

দিবসটি উপলক্ষে সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক কে এম শফিকুজ্জামান, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান সোহান, চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক লুৎফর রহমান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, রক্তের বন্ধন জামালপুরের সভাপতি আসমাউল আসিফ, রেড ক্রিসেন্টের সাংগঠনিক বিভাগীয় প্রধান ইমাম হাসান ইমু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের দেশে রক্তদানের উপযোগী মানুষের সংখ্যা অনেক, তারপরেও অনেক মানুষ রক্তের অভাবে মারা যায় শুধুমাত্র রক্তদানে সচেতনতার অভাবে। সেইসাথে অন্ধদের চোখে আলো জ্বালাতে মরণোত্তর চক্ষুদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

আপডেট সময় ০২:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০