ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে পিটুনিতে ভ্যানচালকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আলমগীর হোসেন (৪০) নামে এক ভ্যানচালককে চাচাতো ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আওনা ইউনিয়নের কুড়ালিয়াপটল গ্রামে ২৯ অক্টোবর রাত সাড়ে ৭ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ৩০ অক্টোবর দুপুরে নিহতের লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান টগা জানান, আলমগীর হোসেন উপজেলার আওনা ইউনিয়নের কুড়ালিয়াপটল গ্রামের মৃত ঈসমাইল হোসেনের ছেলে। ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় কেরামজানি হাটে প্রতিবেশী খোকন মিয়ার স্ত্রী মমতাজ বেগম ও নিহতের চাচাত ভাই আলাউদ্দিনের ছেলে আব্দুর রহিমের মধ্যে গরুর খড় বহন নিয়ে কথা কাটাকাটি হয়। ওই নারী বিষয়টি আলমগীরকে অভিযোগ দেয়। এ নিয়ে রাতের দিকে আলমগীর ও চাচাতো ভাই রহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি চললে আব্দুর রহিম, তার ভাই শুকুর মাহমুদ, মিন্টু মিয়া ও রঞ্জুসহ মিলে আলমগীরকে লাঠি দিয়ে এলোপাথারি পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তারা লাশ ফেলে রেখে সবাই পালিয়ে যায়। বিষয়টি সারারাত ধামাচাপা দেওয়ার চেষ্টা চললেও পুলিশ খবর পেয়ে ৩০ অক্টোবর দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, কথা কাটাকাটি ঘটনা থেকেই তাকে পিটিয়ে হত্যা করেছে। হত্যার ঘটনাটি আড়াল করে রাখায় লাশ উদ্ধারে দেরি হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হচ্ছে ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

সরিষাবাড়ীতে পিটুনিতে ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় ০৬:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০