ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৯০ হাজারেও বেশি

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২৯ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে এই প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় ৯০ হাজারেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হওয়ায় এ রেকর্ড হলো। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

পরিসংখ্যান অনুযায়ী, ২৯ অক্টোবর রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ০০৩০টা) ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মোট ৯১ হাজার ২৯৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে মধ্য-অক্টোবরের পর থেকে কোভিড-১৯ রোগের সংক্রমণ ফের বেড়ে যেতে দেখা যাচ্ছে।

এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট ৮৯ লাখ ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বের যেকোন দেশের আক্রান্তের তুলনায় এ সংখ্যা অনেক বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে ১ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ২৮ হাজার ৬২৫ জনে দাঁড়ালো। বিশ্বের অন্যান্য দেশের মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের এ সংখ্যা সর্বোচ্চ।

প্রাত্যহিক আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্রের আগের রেকর্ড হয়েছিল শনিবার। এদিন নতুন করে ৮৮ হাজার ৯৭৩ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র পাঁচদিন বাকি থাকায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার প্রধান আক্রমণের পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্টের স্বাস্থ্য সংকট মোকাবেলার পদক্ষেপ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৯০ হাজারেও বেশি

আপডেট সময় ০৬:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০