ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

সরিষাবাড়ীতে আন্তঃজেলা অটোবাইক ছিনতাই চক্রের সদস্য আটক

অটোবাইক ছিনতাই চক্রের সদস্য মোশারফ মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্তঃজেলা সংঘবদ্ধ অটোবাইক ছিনতাই চক্রের সদস্য মোশারফ মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ। ২৬ অক্টোবর রাতে উপজেলার পৌর এলাকার সাতপোয়া শহর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায, মাদারগঞ্জ উপজেলার চর লোটাবর এলাকার আব্দুল রাজ্জাক মন্ডলের ছেলে মো. মোশারফ মিয়া। আটক মোশারফসহ পাঁচ ছিনতাইকারী সাতপোয়া উদয়ন মোড় এলাকায় যাবার কথা বলে পৌর এলাকার রানী দি মনি পাইলট মডেল স্কুল সংলগ্ন প্রধান সড়ক থেকে একটি অটোবাইক ভাড়া করে। পথে মধ্যে সাবেক এমপি মন্জুর বাড়ির সামনে ফাঁকা জায়গায় অটোবাইকচালক রাশেদ মিয়াকে গাড়ি থামাতে বলে। এসময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা চালককে গলায় ছুরি ধরে অটোবাইক ছিনতাই করার চেষ্টা করে। এসময় চালক ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে একজনকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে ছিনতাইকারীকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে ২৬ অক্টোবর রাতে জানান, সংঘবদ্ধ ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রযেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

সরিষাবাড়ীতে আন্তঃজেলা অটোবাইক ছিনতাই চক্রের সদস্য আটক

আপডেট সময় ১২:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০