ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ফেসবুকে ইসলামবিদ্বেষী কন্টেন্টগুলো ব্যান করার আর্জি জানিয়ে জুকারবার্গকে চিঠি লিখেছেন ইমরান

বাংলারচিঠিডটকম ডেস্ক : ফেসবুকে ইসলামবিদ্বেষী কন্টেন্টগুলো ব্যান করার আর্জি জানিয়ে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে ইমরান লিখেছেন এ ধরনের পোস্টগুলো জন্য মুসলিমদের মধ্যে চরমপন্থা উসকে দিচ্ছে।

টুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে। খবর রয়টার্সের।

চিঠিতে ইমরান খান লিখেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ক্রমবর্ধমান ইসলামোফোবিক পোস্টগুলো সারাবিশ্বে চরমপন্থা ও সহিংসতা উসকে দিচ্ছে।

এ কারণে মার্ক জুকারবার্গের কাছে ইমরান আবেদন করেছেন, ফেসবুকে হলোকাস্ট নিয়ে বিভিন্ন পোস্টের বিষয়ে ফেসবুকে যেমন বিধি-নিষেধ আছে ইসলামবিদ্বেষী পোস্টগুলোর ক্ষেত্রেও যেমন একই ধরনের বিধি আরোপ করা হয়।

ইমরানের লেখা এ চিঠির বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের তরফ থেকে কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক ফ্রান্সে ঘটে যাওয়ার ঘটনার প্রসঙ্গ চিঠিতে তুলেছেন ইমরান খান। এরআগে রোববার ইমরান খান অভিযোগ করেছিলেন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁ তার কার্যকলাপের মাধ্যমে ইসলামের ওপর আক্রমণ করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফেসবুকে ইসলামবিদ্বেষী কন্টেন্টগুলো ব্যান করার আর্জি জানিয়ে জুকারবার্গকে চিঠি লিখেছেন ইমরান

আপডেট সময় ০১:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০