ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গাপূজা

ইসলামপুরে প্রতিমা বিসর্জন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশ ও প্রসাশনের কঠোর নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে করোনা সংক্রমণের কারণে এবার বন্ধ ছিলো প্রতিমা শুভযাত্রার আয়োজন।

পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার সেখানে ভিড় ছিলো অপেক্ষাকৃত কম। তবে ভিড় কমলেও অনেকক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হয়নি। এবার উপজেলায় ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদের পৌর শহরের ১০টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এছাড়াও পৌর এলাকার ব্রহ্মপুত্র শাখা নদ অষ্টমি খালে ১১টি প্রতিমা বিসর্জন হয়।

এর পূর্বে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানায় ভক্তরা। দেবী বিদায়ের আগে মণ্ডপগুলোতে সিঁদুর ও রঙ্গে রাঙ্গানো খেলায় অংশ নেন ভক্তরা।

বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্য। এছাড়া দমকলবাহিনীর সদস্যরাও অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ সেখানে অবস্থান নেন।

এ সময় ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া, ফায়ার সার্ভিসের ইনচার্জসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গাপূজা

আপডেট সময় ১১:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০