ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

ইসলামপুরে সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ মাছ ধরায় দুই জেলেকে কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই জেলে। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার গুনাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১.৫ কেজি ইলিশ ও ২০০০ মিটার কারেন্ট জালসহ দুজনকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল ২৫ অক্টোবর দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করে।

আটক ইসলামপুর উপজেলার গুনাপাড়া নদীরপাড় এলাকার কেরাত উল্লাহর ছেলে মো. ফরিদকে (২৩) ৩০ দিনের ও জরিপ মন্ডলের ছেলে মো. ইন্নাতকে (৩২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উদ্ধার ইলিশ।                    কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও ইসলামপুর উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. রুকনুজ্জামান খানের উপস্থিতিতে ২৫ অক্টোবর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ইসলামপুর উপজেলার গুনাপাড়া নদীরপাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যাব। এসময় পেনাল কোড আইনের এর ১৮৮ ধারায় সরকারি নিদের্শ অমান্য করে নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১.৫ কেজি ইঁলিশ মাছ ও ২০০০ মিটার কারেন্ট জাল উদ্ধারসহ মো. ফরিদ ও মো. ইন্নাতকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তাদেরকে যথাক্রমে ৩০ দিনের ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

২৬ অক্টোবর বিকেলে র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

ইসলামপুরে সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ মাছ ধরায় দুই জেলেকে কারাদণ্ড

আপডেট সময় ০৭:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০