ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সানন্দবাড়ীতে ‘দৈনিক পত্রিকা’র প্রতিষ্ঠাবার্ষিকী ভিন্নভাবে উদযাপন

অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি পশ্চিমপাড়ায় ২১ অক্টোবর ‘দৈনিক পত্রিকা’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী  ভিন্নভাবে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নদী ভাঙ্গন কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ, ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ভাঙ্গন রোধে আলোচনা সভার আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম আকন্দ। প্রধান অতিথি ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান আকন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা, এএসআই সেলিম, একটি ফ্যাক্টরির ব্যবস্থাপক মো. সেলিম রেজা ও উপকূল মানবাধিকার সংস্থার দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মজিদ খান।

দৈনিক পত্রিকা এর দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফরিদুল ইসলাম ফরিদের আয়োজনে সার্বিক সহযোগিতা করেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক রশিদুল আলম শিকদার।

এতে আরও উপস্থিত ছিলেন দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ প্রতিনিধি হারুন অর রশিদ, রুদ্র বাংলার দেওয়ানগঞ্জ প্রতিনিধি জাকিউল ইসলাম জনি, রুদ্র বাংলার বকশিগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন রুবেল, প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার, এম টিভি দেওয়ানগঞ্জ প্রতিনিধি রিয়াদ হাসান, দৈনিক ইনকিলাব এর ফুলছড়ি প্রতিনিধি মুক্তার হোসেন রানা, সত্যের সন্ধানে প্রতিদিন এর প্রতিনিধি মুশফিকুর রহমান বকুল ও সাংবাদিক শেখ মো. জিয়াউর রহমান।

এছাড়া চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহার আলী, সমাজ সেবক আব্দুল মান্নান ও রফিকুল ইসলামসহ নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

বক্তাগণের বক্তব্যে নদী ভাঙ্গনের করুণ দৃশ্য ফুটে উঠে, এলাকার অনেক বাড়িঘর বিলীন হয়ে যাওয়ায় আতঙ্কিত রয়েছে এলাকাবাসী। তারা হারাতে চায়না বাবা মায়ের কবরসহ শেষ সম্বল হিসাবে মাথা গোজার ঠাঁই ভিটেটুকু।

ভুক্তভোগী দৃষ্টি প্রতিবন্ধী আব্দুস সালাম কান্নায় ভেঙ্গে পরেন। তিনি বলেন, আমি একজন অন্ধ মানুষ আমার ঘরের ভিটে ছাড়া আর কিছুই নাই।এই নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, মাথাগোজার ঠাঁই ভিটে টুকু হারাতে চাইনা।

দৈনিক পত্রিকা এর দেওয়ানগঞ্জ প্রতিনিধি বলেন, দৈনিক পত্রিকা একটি ভিন্ন ধারায় পরিচালিত মাধ্যম। তাই ভিন্নভাবে এর প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়েছে। আপনারা এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে ‘দৈনিক পত্রিকা’র প্রতিষ্ঠাবার্ষিকী ভিন্নভাবে উদযাপন

আপডেট সময় ১০:১৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০