ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মেলান্দহে কিশোর দলের সাথে আলোচনা সভা

মুখ্য আলোচকের বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

মুখ্য আলোচকের বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ মোকাবেলার অংশ হিসেবে বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য সামনে রেখে ১৮ অক্টোবর জামালপুরের মেলান্দহে এলাকার কিশোর দলের সাথে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের জালালপুর গ্রামে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক তারাজ উদ্দিন, স্বাস্থ্য সহকারী আলফাজ উদ্দিন, আব্দুল মজিদ, পরিবার কল্যাণ সহকারী মিনি বেগম, উন্নয়ন সংঘের উপজেলা ম্যানেজার আরজু আহম্মেদ, এফ এফ গোলাম রব্বানী, ইন্তাজ আলী প্রমুখ।

হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় এবং চলমান নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কিশোরদের মাঝে জাগরণ তৈরি এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। এছাড়া হাত ধোয়া দিবসের গুরুত্ব তুলে ধরে হাত ধোয়ার নিয়ম ও কৌশল হাতে কলমে শিখানো হয়। এবারের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য হলো ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক’। সভা শেষে উপস্থিত কিশোরদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

কিশোরদের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্যে কমিউনিটি ভিত্তিক প্রকল্পের আওতায় জেলার ৭টি উপজেলার ২১টি স্থানে হাত ধোয়া প্রদর্শনী করা হয়। ইউনিসেফ এর সহযোগিতায় হাত ধোয়া প্রদর্শনীতে এলাকার কিশোর, কিশোরী, গর্ভবতী ও প্রসূতি মাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মেলান্দহে কিশোর দলের সাথে আলোচনা সভা

আপডেট সময় ০৪:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০