ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

এম. রশিদুজ্জামান মিল্লাত

এম. রশিদুজ্জামান মিল্লাত

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ১০৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতকে।

কমিটির যুগ্মআহ্বায়ক করা হয়েছে যথাক্রমে আব্দুর রশীদ সাদা, এ. কে. এম. মুছা, জাহাঙ্গীর আলম লাভলু, শ্যামল চন্দ, আজমত আলী ও মো. গাউছুল আজম শাহীনকে। ১৪ অক্টোবর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দেন। একই সাথে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাতকে আহ্বায়ক করে ১০৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত অধীনস্থ ইউনিটগুলো যথাযথ সম্মেলনের মাধ্যমে গঠনকল্পে উপজেলা বিএনপিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট সময় ০৩:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০