ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার জামালপুরে মে দিবস উদযাপিত ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

সরকার নারী নির্যাতনসহ যে কোন অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : সরকার নারী নির্যাতনসহ যে কোন অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১১ অক্টোবর বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার নারী নির্যাতনসহ যে কোন অপরাধে কঠোর অবস্থানে রয়েছে। সরকার কোন অপরাধীকে ছাড় দিবে না, সে যে দলের হোক।

বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোন আস্থা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বার বার ব্যর্থ চেষ্টা করছে, তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর ভর করেছে।

তিনি বলেন, বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিক ভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে, তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন।

ওবায়দুল কাদের বলেন, জণগণের সম্পৃক্ততা যদি কোন আন্দোলনে না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোন প্রকার বাধা দিবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কিন্তু আন্দোলনের নামে পরিবেশ পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জণগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।

পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্মাসেতুর ৩২তম স্প্যান আজ সকালে বসানো হয়েছে৷ এই সেতু এখন ৪ হাজার ৮ শত মিটার দৃশ্যমান হয়েছে।

এসময় বিআরটিসি সদর দপ্তরে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহছানে এলাহিসহ অন্যান্য কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

সরকার নারী নির্যাতনসহ যে কোন অপরাধের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:০১:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০