ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে ধর্ষণের বিরুদ্ধে উদীচীর প্রতিবাদ সমাবেশ

ধর্ষণের বিরুদ্ধে উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরসহ সারাদেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের উদ্যোগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে। ৯ অক্টোবর বিকাল সাড়ে ৪টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন উদীচী জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল।

জামালপুর দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, নারীনেত্রী শামীমা খান, জেলা দুপ্রক সদস্য আশরাফুজ্জামান স্বাধীন, নাট্য সংগঠক শাহীন রহমান, নাট্যনীড়ের রাজিব, যুব ইউনিয়নের মাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা এবং সঞ্চালনা করেন উদীচী সদস্য রিফাত। অনুষ্ঠানে বক্তব্যের পাশাপাশি উদীচী শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে ধর্ষণের বিরুদ্ধে উদীচীর প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৭:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০