ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

সরিষাবাড়ীতে একমাসেও গ্রেপ্তার হয়নি প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একমাসেও গ্রেপ্তার হয়নি প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি মাসুদ রানা। প্রতিবন্ধী শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ধর্ষণের শিকার শিশুটির পরিবার। ৩ অক্টোবর সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা লিখিত বক্তব্যে বলেন, আমার একমাত্র মেয়ে (১৩) জন্ম থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী। গত ৩০ আগস্ট রাত ১০টার দিকে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা আমার ঘরে ঢুকে প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর মাসুদ রানা তার ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে।

তিনি আরও বলেন, তিনিও দৃষ্টি প্রতিবন্ধী (এক চোখ অন্ধ)। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার সময় রাত হয়ে যায়। এসময় তার স্ত্রী ও ছোটছেলে তাকে রাস্তায় এগিয়ে আনতে গেলে বাড়ি ফাঁকা পেয়ে মাসুদ ঘরে ঢুকে প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করে। এরপর ঘটনাটি গোপন রাখতে ধর্ষকের পরিবার তাকে চাপপ্রয়োগ করতে থাকে। একপর্যায়ে এলাকায় বিচার না পেয়ে ৯ সেপ্টেম্বর সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। মামলার প্রায় ১ মাস পেরিয়ে গেলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে পরিবারটি শঙ্কায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ধর্ষককে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

সরিষাবাড়ীতে একমাসেও গ্রেপ্তার হয়নি প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামি

আপডেট সময় ০৬:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০