ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানীর অভিযোগ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরের গোয়ালের চর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াজল মিয়ার বিরুদ্ধে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানী করার অভিযোগ উঠেছে। গত ২ সেপ্টেম্বর ভিজিডির চাল নিয়ে ফেরার পথে ইউনিয়নের ভাটিপাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী মোজাফফর আলী, আব্দুস সালাম, ইয়ানুস, রেজ্জাক আলী, ফালু শেখ, খালেক মিয়া ও শফিজ উদ্দিন জানান, পার্শ্ববর্তী শেরপুরের শ্রীবরদি উপজেলার চাংপাড়া গ্রামের ওই প্রতিবন্ধী নারী (৩২) মা বাবা হারিয়ে ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে মামার বাড়িতে আশ্রয় নেন। আত্মীয় স্বজনরা এলাকায় সাহায্য নিয়ে তাকে একটি ঘর তুলে দেন।

সকলের সাহায্য নিয়ে দিনাতিপাত করে আসছিলেন ওই নারী। এ অবস্থায় স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে একটি ভিজিডি কার্ড করে দেন।

গত ২ সেপ্টেম্বর ইসলামপুর খালেদ মোশারফ সেতু মোড়ে গোয়ালের চর ইউপির অস্থায়ী গোদাম ঘরে মাসিক বরাদ্দের চাল তুলতে যান ওই প্রতিবন্ধী নারী। চাল তুলতে সন্ধ্যা হয়ে যায়। এসময় ইউপি সদস্য ইয়াজল মিয়া তাকে পৌছে দেওয়ার কথা বলে তাকে মোটরসাইকেলে করে ভাটিপাড়া নিয়ে গিয়ে মোশারফের দালান ঘরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় প্রতিবন্ধী ওই নারীর ডাক চিৎকারে ইয়াজল মিয়া সেখান থেকে পালিয়ে যান।

এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসন ও চেয়ারম্যানের কাছে উপযুক্ত বিচারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় চেয়ারম্যান হারুন অর রশিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানীর অভিযোগ

আপডেট সময় ০২:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০