ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ফারুক চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও নিষ্ঠার সাথে রাত-দিন পরিশ্রম করে তার পিতার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য জীবন বাজী রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর জামালপুর সদর পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ আয়োজিত আলোচনাসভা, বিশেষ মোনাজাত ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহাম্মেদ চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার অক্লান্ত পরিশ্রমের কারণেই বাংলাদেশ আজ ভিক্ষুককের জাতি থেকে নিম্ন-মধ্যম আয়ের জাতিতে পরিণত হয়েছে। আমরা যাতে তার সমস্ত কর্মসূচি সততা ও নিষ্ঠার সাথে পালন করে তার জন্মদিন সার্থক করতে পারি, তার জন্মদিনে দেশের উন্নয়নে আমরাও যদি শপথ নিতে পারি তাহলেই শেখ হাসিনার সকল পরিশ্রম সার্থক হবে।

ফারুক আহাম্মেদ চৌধুরী বলেন, আমরা প্রার্থনা করি যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আল্লাহতায়ালা যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেফাজত করেন। আমরা তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সকল কর্মকাণ্ড ও বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে সফলভাবে বাস্তবায়নের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সদস্য অধ্যাপক মো. আব্দুল হামিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ার বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আওয়ালসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধামন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ফারুক চৌধুরী

আপডেট সময় ০৭:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০